নিজস্ব প্রতিবেদক: যশোর কোতোয়ালি থানা পুলিশ মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে। আটক মাদক বিক্রেতা শওকত মোল্লা (৪১) ঝিকরগাছা উপজেলার চন্দ্রপুর গ্রামের মৃত ইনার মোল্লার ছেলে।
এস আই আলিমুজ্জামান আটক শওকত মোল্লার নামে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মামলা করেছে। এছাড়াও শওকত মোল্লার নামে ইতিপূর্বে কোতোয়ালি থানায় আরো ৫টি মাদকের মামলা রয়েছে।
মামলায় আলিমুজ্জামান বলেন, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) শহরের মুসলিম একাডেমি স্কুলের সামনে যশোর বুক সাপ্লাই বইয়ের দোকানের সামনে চেকপোস্ট ডিউটি করছিলেন। এ সময় একজন ব্যক্তি হেঁটে চেকপোস্ট পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হয়। তাকে থামার জন্য সংকেত দিলে কৌশলে পালানোর চেষ্টা করে।
সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয। ধৃত ব্যক্তিকে পালানোর কারণ জানতে চেলে কোন উত্তর দিতে পারে না। এ সময় তার শরীর তল্লাশি করে মাজা থেকে দেড়শো গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গাঁজাগুলো একটি সাদা পলিথিনে মোড়ানো ছিলো। আটক শওকত প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গাঁজা ক্রয়বিক্রয় করে। তার নামে কোতোয়ালি থানায় ৫ টি মাদকের মামলা রয়েছে।