নিজস্ব প্রতিবেদক: যশোরে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের সদস্য মারুফ হোসেন খোকনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সদরের রঘুরামপুরে বাগে জান্নাত কারিমীয়া কওমি মাদ্রাসার ছাত্রদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক খায়রুজ্জামান সুজনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, সদস্য অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, যুবলীগ নেতা আরাফাত রহমান বাসিত,
দেয়াড়া ইউপি আওয়ামী লীগ নেতা আক্তারুল আনোয়ার, আরবপুর আওয়ামী লীগ নেতা ইনতাজুল ইসলাম ও জাহাঙ্গীর ভান্ডারী। আরো উপস্থিত ছিলেন, মুহ্তামিম মাওলানা ফরহাদ হুসাইন, শিক্ষক হাফেজ মাওলানা মুফতি আরিফ বিল্লাহসহ শিক্ষক-ছাত্রবৃন্দ।