নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামী যশোর সহকারী সেক্রেটারি আধ্যাপক গোলাম কুদ্দুস বলেন, দেশে কোরআনের আইন কায়েম না হলে জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। আমরা আগামী দিনে দেশের এমন একটি পরিবর্তন চাই যেটি আল্লাহ তায়ালা তার কুদরতি শক্তি দিয়ে করেন। আগামী দিনের নির্বাচন যেন কলুষিত না হয়, টাকার কাছে নির্বাচন যেন জিম্মি না হয়। কালো টাকার কাছে নির্বাচন যেন এদিক-ওদিক চলে না যায়। মানুষের যাকে পছন্দ তাকে যেন ভোটটি দিতে পারে। আগামী দিনে এমন একটি নির্বাচন করে আমরা জাতির ভাগ্যের পরিবর্তন করবো, ইনশাআল্লাহ। ফ্যাসিবাদী শক্তি যদি আবার এসে যায় তাহলে কিন্তু এ জাতির ভাগ্যের পরিবর্তন হবে না।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে শহরের প্রাচ্যসংঘর ওবায়দুলবারি অডিটরিয়ামে জামায়াতে ইসলামী যশোর সাংগঠনিক জেলার পেশাজীবী থানার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পেশাজীবি থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু ফয়সালের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারী আধ্যাপক শাহবুদ্দীন বিশ্বাস, পেশাজীবী থানার অফিস সেক্রেটারি গাউসুল আজম, সমাজ কল্লাণ সেক্রেটারি রেজওয়ান হোসেন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, কবি সাহিত্যিক গবেষক ও সাংবাদিক বেনজীন খান প্রমুখ।
