নিজস্ব প্রতিবেদক
যশোর ক্রীড়া অফিসের আয়োজনে স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বুধবার সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের বাজে দুর্গাপুর আঞ্জুমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথম দিনে দুটি ম্যাচ হয়েছে।
ম্যাচ দুটিতে জয় পেয়েছে বাজে দুর্গাপুর দাখিল মাদ্রাসা ও চান্দুটিয়া মাধ্যমিক বিদ্যালয়। বাজে দুর্গাপুর দাখিল মাদ্রাসা টাইব্রেকারের ৫-৪ গোলের ব্যবধানে পরাজিত করে ভাতুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়কে। খেলার নির্ধারিত সময় গোলশুন্য ড্র থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়াই। অপর খেলায় চান্দুটিয়া মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে ভাটপাড়া দাখিল মাদ্রাসাকে।
খেলা শুরুর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আসাদুজামান ও ব্যবসায়ী আলমগীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর। পরিচালনা করেন ক্রীড়া সংগঠক নূরুল আরিফিন। খেলা শুরুর পূর্বে শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন।
আগামী শুক্রবার দুটি সেমিফাইনাল এবং শনিবার টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্ট ৬ টি দল অংশ নিচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিস এ প্রতিযোগিতার আয়োজন করছে।
