নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা দিবসের ৫১ বছর পূর্তিতে যশোর ক্রীড়াঙ্গনে ছিল নানা কর্মসূচি। যশোর জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা, মহিলা জেলা ক্রীড়া সংস্থা বিশেষ খেলাধূলার আয়োজন করে। এই সব ম্যাচে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও জেলার সাবেক খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশগ্রহন করেণ।
ভলিবলে চ্যাম্পিয়ন নড়াইল।
দিনব্যাপী বঙ্গবন্ধু স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নড়াইল ভলিবল দল। শনিবার যশোর নাদিরা ইসলাম ইসলাম স্মৃতি ইনডোর ভলিবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে তারা ৩-১ সেটে বেনাপোল ভলিবল দলকে পরাজিত করে। ম্যাচের প্রথম সেট ২৫-২২ পয়েন্টে জয় পায় বেনাপোল। তবে প্রথম সেট হারার পর ঘুরে দাঁড়ায় নড়াইল। টানা তিন সেট জিতে জয় নিশ্চিত করে তারা। নড়াইল তিন সেট জয় পায় ২৫-২৩, ২৫-১৯ ও ২৫-১৯ পয়েন্টে। যশোর জেলা প্রশাসন ও যশোর জেলা ক্রীড়া সংস্থা এই ভলিবল টুর্নামেন্টের আয়োজন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মাদ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, সাবেক ভলিবল খেলোয়াড় আজগর আলী ও আমজাদ হোসেন। যশোর জেলা ক্রীড়া সংস্থার ভলিবল পরিষদের সভাপতি মতিউর রহমান বাবু’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ভলিবল পরিষদের সম্পাদক শহীদ আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রীড়া সংগঠক আনিসুজ্জামান পিন্টু।
এর আগে সকালে সাবেক হ্যান্ডবল খেলোয়াড় আমজাদ হোসেন ও মতিউর রহমান বাবু টুর্নামেন্টের উদ্বোধন করেন।
জেলা মহিলা ক্রীড়া সংস্থা
যশোর জেলা ক্রীড়া সংস্থা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের বিভিন্ন খেলার আয়োজন করে। এতে ৬টি ইভেন্টে প্রায় শতাধিক প্রতিযোগি অংশ গ্রহন করেন। খেলা শেষে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি আকলিমা বেগম হীরা পুরস্কার বিতরণ করেন। এই সময় সংগঠনের সাবেক ও বর্তমান সাধারণ সম্পাদক সুরাইয়া বেগম ও সায়েদা বানু শিল্পীসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রবীণদের হাঁটা প্রতিযোগিতা
যশোর জেলা প্রশাসনের আয়োজনে শামস্-উল-হুদা স্টেডিয়ামে প্রবীণদের হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম স্থান অধিকার জালাল উদ্দিন। মনিরুজ্জামান ও আসাদুজ্জামান যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন।
প্রীতি ফুটবল ম্যাচ
শাম্স-উল-হুদা স্টেডিয়ামে বিকালে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে পৌরসভা একাদশ ও নাগরিক একাদশ অংশ গ্রহণ করে। ম্যাচটি শেষ পর্যন্ত গোলশূন্য ভাবে শেষ হয়।