নিজস্ব প্রতিবেদক
যশোরের শহরের জেল রোডে গাজী হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামের আরও একটি বেসরকারি স্বাস্থ্য সেবার প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। বুধবার বিকেলে দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু ফিতা কেটে যশোরের স্বাস্থ্য সেবার এই নতুন প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, গাজী হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক সুমন হোসেন, যশোর মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সভাপতি শরিফুল ইসলাম বাবলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক এম আর খান মিলন প্রমুখ।
এর আগে বাদ জোহর প্রতিষ্ঠানটির সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় যশোরের সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, যশোর ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ লিটুসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গাজী হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটিতে কনসালটেন্সি, ইকোকার্ডিওগ্রাফি, মাইক্রোবায়োলজি, হরমোন নির্ণয়, এক্সরে, হিস্টোপ্যাথলজি, ইসিজি (অটো), পুরুষ ও মহিলা ডাক্তার দ্বারা আল্ট্রোসনো, আল্ট্রাসনোগ্রাফি, সেরোলজি, ক্যান্সার রোগীদের কেমোথেরাপির সুব্যবস্থা এবং ল্যাপারস্কপিক মেশিনের মাধ্যমে পিত্তথলির অপারেশনের ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটি সার্বক্ষনিক জরুরি সেবা, ২৪ ঘণ্টা ইমার্জেন্সি সার্ভিস, কম্পিউটাররাইজড প্যাথলজি, সব ধরনের অপারেশনের পাশাপাশি নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে।
