নিজস্ব প্রতিবেদক
যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে মিজানুর রহমান খান ও সম্পাদক হিসেবে তানভিরুল ইসলাম সোহানসহ অন্যান্য পদে নির্বাচিতদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার নির্বাচন বোর্ডের আহ্বায়ক ও সহকারী কমিশনার আনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
অন্যান্য পদের বিজয়ীরা হলেন, সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজা, জাহিদ হাসান টুকুন ও মঞ্জুর হোসেন মুকুল, যুগ্ম-সম্পাদক মোকছেদ আলী ও এজাজ উদ্দিন টিপু এবং ট্রেজারার সৈয়দ শাহজাহান আলী খোকন। এছাড়া নির্বাহী পরিষদ সদস্যরা হলেন, গোলাম রেজা দুলু, সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, নুরুজ্জামান লিটন, আব্দুল হামিদ চাকলাদার ঈদুল, কাসেদুজ্জামান সেলিম, শ্যামল দাস, খায়রুল কবির, ইসমাইল হোসেন মিলন, নূর আলম পাটোয়ারী, এস এম সাইফুল ইসলাম লিটন ও রেজাউল করিম।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও যশোর চেম্বারের প্রশাসক এস এম শাহীন, যশোর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাচন বোর্ডের সদস্য রিয়াজ উদ্দিন আহমেদ, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আহমেদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং নির্র্বাচনের আপিল কমিটির সদস্য রিজিবুল ইসলাম প্রমুখ।
