নিজস্ব প্রতিবেদক ॥ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনের ওপর পুলিশি হামলা-মামলা এবং ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম জাসামকে গুম করার অপচেষ্টার প্রতিবাদে যশোর জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। সোমবার সংগঠনের জেলা সভাপতি রাজিদুর রহমান সাগরের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল থেকে ছাত্রদল সভাপতির ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে ছাত্রদল নেতাদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান, নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদ, সদস্য সচিব মাসুদ কায়সার ইস্তি, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল হোসেন, সরকারি এম এম কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম, সরকারি সিটি কলেজ ছাত্রদলে আহ্বায়ক মিজান চেীধুরী, সদস্য সচিব শাওন ইসলাম সবুজ, ছাত্রদল নেতা মোঃ রিফাত প্রমুখ।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ