নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার যশোর মিউনিসিপ্যাল প্রিপারেটরী উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলায় এসএসসি-২২ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব।
প্রধান আলোচক ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ও পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ। বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র সহকারী কমিশনার কেএম আবু নওশাদ, জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, সংরক্ষিত নারী পৌর কাউন্সিলর নাসিমা আক্তার জলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, প্রাক্তন শিক্ষক রুহুল কুদ্দুস, হাফিজুর রহমান প্রমুখ।
অতিথি ছিলেন প্রফেসর ড. মো. আহসান হাবীব বলেন, ক্ষেতের ফসল এমনি এমনিতে ভালো হয় না। এরজন্য অবদান কৃষকের, অবশ্য বীজটাও ভালো হওয়া চায়। কৃতিশিক্ষার্থীদের পিছনে বড় অবদান ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে পিতা মাতার।
শিক্ষক তার প্রতিটি ক্লাসে একই ছবক দেন, কিন্তু পরীক্ষার সময় শিক্ষার্থীরা আলাদা আলাদা মার্ক পান। যে পরিবার সন্তানকে যত কেয়ার করে সে সন্তান তত ভালো রেজাল্ট করে। বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি গার্ডিয়ানকেও কেয়ার করতে অনুরোধ জানান তিনি।
চলতি বছর বিদ্যালয়ের ৮৫জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই কৃতকার্য হন। ফলাফলে ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ৪৫ শিক্ষার্থীর মধ্যে ৪০জন জিপিএ-৫ পান।
বিদ্যালয়ের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩০জন গোল্ডেন জিপিএ-৫ লাভ করেন। এসময় তিন বিভাগ থেকে ৪৭ শিক্ষার্থীকে ফুল দিয়ে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।