ক্রীড়া প্রতিবেদক :
যশোর প্রিমিয়ার ও প্রথম ডিভিশন ক্রিকেট লিগের দলবদল শুরু হবে ১৪ ডিসেম্বর। রোববার জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট পরিষদের সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তবে কবে লিগ শুরু হবে তা উল্লেখ করা হয়নি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিটিক্যাল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২২-২৩ শুরু হতে যাচ্ছে। এই উপলক্ষে আগামী ১৪ ডিসেম্বর শুরু হবে খেলোয়াড়দের দলবদলের ফরম বিতরণ। যা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।
খেলোয়াড় রেজিস্ট্রেশন ফরমের দাম একশ টাকা। প্রিমিয়ার ডিভিশনের ফরম ২০ ডিসেম্বর ও প্রথম বিভাগের ২১ ডিসেম্বর পর্যন্ত জমা দেয়া যাবে।
এবার প্রথমে সর্বনিম্ন ১২ জন খেলোয়াড়ের নাম নিবন্ধন করতে হবে। এছাড়া প্রিমিয়ার ডিভিশনে সর্বমোট ২৫ ও প্রথম বিভাগে ২২ জন খেলোয়াড় নিবন্ধন করতে পারবেন।