নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে বেজপাড়া তালতলা মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাবেক ও বর্তমান ৫০জন খেলোয়াড়ের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর কোতোয়ালী মডেল থানার এসআই শরিফ আল মামুন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মান্নাফ রাব্বী। সংগঠনের সাধারণ সম্পাদক মহিবুল হাসান ইমনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় দলের সাবেক গোলকিপার পিয়ারুজামান পিরু, জেলা দলের সাবেক খেলোয়াড় মফিউল্লাহ, শরিফুল ইসলাম, সরোয়ার হোসেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, বাংলাদেশ পেশাদার ফুটবল লিগের দল বসুন্ধারা কিংসের ডিফেন্ডার জাহিদ হাসান, শামস্-উল-হুদা ফুটবল একাডেমির কোচ জাহিদ হাসান, জাতীয় দলের ফুটলার রাব্বি হোসেন রাহুল, আওরঙ্গ জেব, সানোয়ার হোসে, আব্দুর রহমান বাবু প্রমুখ। ,
