নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের বেজপাড়া পূজা সমিতির কমিটি গঠন করা হয়েছে। সুশিল বিশ্বাসকে সভাপতি ও অচিন্ত্য কুমার ধরকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বেজপাড়া পূজা মন্দিরে এ উপলক্ষে আয়োজিত সভায় কমিটির অনুমোদন দেয় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন ও সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ।
এতে সহসভাপতি রয়েছেন তাপুসী কাপুড়িয়া, সনৎ কুমার সাহা, প্রদীপ কুমার নাথ বাবলু রতন আচার্য্য, সহসাধারণ সম্পাদক পলাশ কুমার দত্ত, মানিক চন্দ্র সাহা, সৌমেন মন্ডল রাজু, অসিত কুমার বিশ্বাস, অর্থ সম্পাদক আশুতোষ বোস, দপ্তর সম্পাদক পঙ্কচ কুমার রায়, সহদপ্তর সম্পাদক অজয় কুমার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার সরকার, সহ সাংগঠনিক সম্পাদক বরুন কুমার, সঞ্জীবন ভদ্র, বিশ্বরুপ সাহা, শিক্ষা ও পূজা অর্চনা বিষয়ক সম্পাদিকা রানী দেবনাথসহ অন্যান্যরা।
একই কমিটিতে তারাপদ দাস, প্রনব কুমার ধর, সুবোধ কুমার রায়, মোহিত কুমার নাথ, পবিত্র কাপুড়িয়া, শ্যামল কুমার দাস, অশোক কুমার সাহা, বিশ্বনাথ দত্ত, তাপস কুমার দেব রায়, যোগেশ চন্দ্র পাল ও উষা রানী চন্দ্রকে উপদেষ্টা করা হয়েছে।
