নিজস্ব প্রতিবেদক: যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) দ্বি-বার্ষিক নির্বাচন’র-২০২২ তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ডেইউজের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
তফসিল মতে, গতকাল ৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ৭ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটার তালিকা আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি এবং ৮ ডিসেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
৯ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি এবং ১১ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। ১৩ ডিসেম্বর বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই ও ১৫ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে।
১৭ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ২৯ ডিসেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।