নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলামের মাতা আলেয়া বেগম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। আলেয়া বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, আলেয়া বেগমের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। ধর্মপরায়ণা ও পরোপকারী নারী হিসেবে মরহুমা আলেয়া বেগম প্রতিবেশীদের নিকট শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য্য ধারণের ক্ষমতা দান করেন।
সহ-দফতর সম্পাদক এ্যাড. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক শোকবার্তায় বিএনপি মহাসচিব আলেয়া বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
