শনিবার বিকাল সাড়ে চারটায় শহরের মুজিব সড়কের রাঙা প্রভাত কিন্ডারগার্টেন স্কুল কক্ষে রাঙা প্রভাত যশোরের সম্মেলন প্রস্তুত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক নাসির উদ্দীন (মিঠু)। সভায় উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক এবিএম ফজলুল করিম ফয়জু, দৈনিক কল্যাণ পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক তবিবর রহমান, রাঙা প্রভাত যুব কল্যাণ সংস্থার সভাপতি রাকিব উদ দৌলা শুভ্র, সহ সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাধারণ সম্পাদক পার্থ প্রতিম ঘোষ, কোষাধ্যক্ষ সাইফুর রহমান বাবু, রাঙা প্রভাত নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী মেহেরিন আক্তার মিথুন, সহ সভানেত্রী হামিদা আক্তার বিউটি, সাধারণ সম্পাদক কাজী তাহমিনা, কোষাধ্যক্ষ সোনিয়া আক্তার তনু, সদস্য ইয়াসমিন সুলতানা, রাঙা প্রভাত যুবকল্যাণ সংস্থার সদস্য আলমগীর কবির, রাঙা প্রভাত সমাজকল্যাণ সংস্থার সদস্য শেখ নাসিম আহমেদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব শরীফ মাসউদ হিমেল।
সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত মোতাবেক রাঙা প্রভাত যশোরের সম্মেলন এক মাস পেছানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি