কল্যাণ ডেস্ক
যশোরের অভয়নগরে অচেনা ব্যক্তির দেওয়া পান খেয়ে আট লাখ টাকা হারিয়ে খালি হাতে বাড়িতে ফিরেছেন ওষুধ ব্যবসায়ী ইমতিয়াজ আহম্মেদ রনি।
রোববার দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইমতিয়াজ আহম্মেদ রনির বাড়ি নড়াইল জেলার চাকই গ্রামে।
ভুক্তভোগী রনি বলেন, রোববার দুপুরে সোনালী ব্যাংকের নওয়াপাড়া শাখা থেকে ব্যবসায়ের উদ্দেশ্যে আট লাখ টাকা তুলে বাড়িতে ফিরছিলাম। এ সময় রাস্তায় উপজেলার শংকরপাশা খেয়াঘাট এলাকায় এক অচেনা ব্যক্তি জড়িয়ে ধরে একটি পান খেতে দেন। এ সময় পান খেয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে সুযোগ বুঝে আমার ব্যাগে থাকা আট লাখ টাকা নিয়ে চম্পট দেন।
তিনি আরো বলেন, ঘণ্টা দুয়েক পর আমার জ্ঞান ফিরলে ব্যাগে থাকা আট লাখ টাকা খুঁজে না পেয়ে বিষয়টি সবাইকে জানাই। এ ব্যাপারে অভয়নগর থানায় অভিযোগ করা হয়েছে।
থানার ওসি একেএম শামীম হাসান জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: বেনাপোলে ভারতগামী যাত্রীর পেটের ভেতর মিলল ৫টি স্বর্ণের বার
