নিজস্ব প্রতিবেদক: যশোরের বেজপাড়া তালতলার মোড়স্থ অনির্বাণ সংসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল আলম মিলন, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ এলাহী মানু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল হক নান্নু, তালতলা জামে মসজিদ পরিচালানা কমিটির সভাপতি ফরহাদুল ইসলাম বাচ্চুসহ সকলের রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার বাদ আছর অনির্বাণ সংসদের নিজস্ব ভবনে ওই দোয়া মাহফিলে সংসদের সকল শ্রেণির সদস্য অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করে অনির্বাণ সংসদের বর্তমান সাধারণ সম্পাদক শহিদুল হক বাদল। দোয়া পরিচালনা করেন তালতলার মোড় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ হোসাইন আহম্মদ ।