কল্যাণ ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের গাজীপুরের পুবাইলের বাড়ি ‘জান্নাত’ থেকে জেনারেটর চুরির চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শাকিব খানের বাড়িতে হামলা ও ডাকাতির চেষ্টা হয়েছে। তবে এ ব্যাপারে পুলিশ স্পষ্ট কিছু বলছে না। পুলিশ বলছে, ডাকাতি নয়, চুরির চেষ্টা হয়েছে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুবাইল থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন কালবেলাকে বলেন, ডাকাতির কোনো ঘটনা নাই। শাকিব খানের বাসার জেনারেটর চুরির চেষ্টা হয়েছিল। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
তিনি আরও বলেন, এ বিষয়ে আজ দুপুরে আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিস্তারিত জানাবেন।