বাগআঁচড়া (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদরাসা ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেছেন শার্শার সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
সোমবার সকালে উপজেলার নাভারণ মহিলা আলিম মাদ্রাসার একতলা ভবন, নাভারণ রেল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একতলা ভবন এবং বুরুজবাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের তিনতলা ভবনের
উদ্বোধন করা হয়।
একই সাথে তিন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন শেষে বুরুজ বাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখ আফিল উদ্দিন।
তিনি বলেন, শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মানোন্নয়নে আজকের শিশুকে আগামী দিনের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছর শিক্ষা খাতে কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালেহ আহমেদ, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবীর উদ্দীন তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদারসহ তিন শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।