নিজস্ব প্রতিবেদক
বিশ্ব শিশু দিবস ও ইয়াভ ফাউন্ডেশনের চেয়ারম্যান রোহিত রায় এর জন্মবার্ষিকীকে কেন্দ্র করে পথশিশুদের নিয়ে আনন্দ উদযাপন ও খাবার বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকালে যশোর পৌরপার্কে কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন শেষে খাবার বিতরণ করা হয়। পরবর্তীতে যশোর রেলওয়ে স্টেশন এলাকায় পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝেও খাবার বিতরণ করা হয়। এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইয়াভ স্কোয়াড এর ইয়ুথ চিফ সাদিয়া সিদ্দিকী ও প্রান্ত বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন ইয়াভ ফাউন্ডেশন এর চেয়ারম্যান রোহিত রায়, ইয়াভ কালচারাল ক্লাব এর সভাপতি পরমা শিকদার পাঁখি, ইয়াভ ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মো. মোহন, লিসা মনি, সৌমিত্র গাঙ্গুলী, রুমানা নওরিন, স্নিগ্ধা আইচ প্রমুখ। ইয়াভ চেয়ারম্যান রোহিত রায় জানান, জন্মবার্ষিকীসহ বিশ্ব শিশু দিবসকে কেন্দ্র করে ইয়াভ পরিবারের এই আয়োজনে তিনি আপ্লুত এবং সেই সাথে সকলের দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছেন তিনি।
