নিজস্ব প্রতিবেদক: শুক্রবার শহরের মাইকপট্টি এলাকায় বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের যশোর জেলার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা কার্যালয়ে অনুষ্ঠিত ১ম জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলাম, বাসদ জেলা সমন্বয়ক হাচিনুর রহমান, বাসদ (মার্কসবাদী) জেলা ফোরামের সদস্য কমরেড দিলীপ ঘোষ প্রমুখ।
ন্যূনতম জাতীয় মোট মজুরি ২০ হাজার টাকা, সবার জন্য কাজ, ৮ ঘণ্টা কর্মদিবস, অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধ ইত্যাদি দাবিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের শুরুতে শ্রমিকদের দাবি সম্বলিত প্ল্যাকার্ড- ফেস্টুনে সুসজ্জিত একটি মিছিল জেলা শহর প্রদক্ষিণ করে। সম্মেলন শেষে মফিজুল ইসলামকে সভাপতি, কারিমুল হককে সহসভাপতি ও অনুপ বসুকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়।
অন্যদের মধ্যে নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, অর্থ সম্পাদক আতিয়ার রহমান, সদস্য দিলীপ ঘোষ, মুনীর খালিদ তুহিন, কবির আহমেদ, সজীব আহমেদ, অভিজিৎ রায়, মুরাদ হোসেন, রফিকুল ইসলাম, উজ্জ্বল ও আনিসুর রহমান আনিস।