নিজস্ব প্রতিবেদক
ইসলামে জঙ্গি ও সন্ত্রাসবাদের কোন স্থান নেই। সমাজে সকলকে একযোগে আমাদের নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে কাজ করতে হবে। মঙ্গলবার সকালে ইসলামিক ফাউন্ডেশন যশোরের জেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে পরিবার থেকে উদ্যোগ শুরু করতে হবে। আমাদের সন্তানদের দিকে নজর দিতে হবে। আদব কায়দা শেখাতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপপরিচালক বিল্লাল বিন কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক খালেদা খাতুন রেখা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন, পুলিশ পরিদর্শক মশিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সদরের ফিল্ড সুপার ভাইজার মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন যশোরের ফিল্ড অফিসার আব্দুর রশিদ।
