নিজস্ব প্রতিবেদক
সম্মিলিত পেশাজীবী শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ যশোর জেলা শখার আয়োজনে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আহ্বায়ক শেখ শাহিন মাহমুদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম মিন্টু। এসময় শ্রমিক নেতারা তাদের বিভিন্ন প্রাপ্য দাবি তুলে ধরেন। তারা বলেন, সকল খাতে শ্রম মুজরি বৃদ্ধি করা হলেও তারা অবহেলিত রয়ে গেছেন। দ্রুত সময়ের মধ্যে শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবি জানান তারা।
এসময় আরো বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী, জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু হাসান টাংকু, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক খান মো. ওসমান গনি, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিব হাসান, জেলা অটো রিক্সা অটো টেম্পু থ্রি হুইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইউসুফ শিকদার, ঝিকরগাছা ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা বিএডিসি শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম হোসেন, জেলা অবহেলিত শ্রমিক কল্যাণ ইউনিয়নের সদস্য মুন্না ইসলাম, জেলা স্টিল ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক চাঁন মিয়া, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম হোসেন। এছাড়াও জেলাস্থ ৩২ টি সহযোগী শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনায় ছিলেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
