নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আট জেলার সম্মেলন যশোরে অনুষ্ঠিত হয়েছে। শনিবার শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে (আইটি পার্ক) এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ছয় জেলার সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করলেও যশোরে সভাপতি-সাধারণ সম্পাদক পদে এবং সাতক্ষীরায় সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় কমিটি ঘোষণা করা হয়নি।
জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলন শুরু হয়। এরপর আইটি পার্কের সম্মেলন কক্ষে যশোর জেলা শাখা স্বাচিপের আহ্বায়ক ডা. এমএ বাশারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন স্বাচিপের সাবেক সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আফম রুহুল হক, স্বাচিপের কেন্দ্রীয় মহাসচিব ডা. কামরুল হাসান মিলন। স্বাচিপের যশোর শাখার সদস্য সচিব ডা. গোলাম মোর্তুজার সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন সংসদ সদস্য (যশোর-২) ডা. তৌহিদুজ্জামান, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ডা. আবু সালেস্ মোহম্মদ নাজমুল হক।
সম্মেলনের দ্বিতীয় পর্বে স্বাচিপের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. কামরুল হাসান মিলন যশোরসহ আট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষাণা করেন। কিন্তু যশোরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এবং সাতক্ষীরায় সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় কমিটি ঘোষণা করা হয়নি। মাগুরায় সভাপতি হয়েছেন ডা. সুশান্ত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ডা. জয়ন্ত কুমার কুন্ড। ঝিনাইদহে সভাপতি ডা. রাশেদ আল মামুন, ডা. সাধারণ সম্পাদক কাউসার হামিদ। কুষ্টিয়াতে ডা. সভাপতি আমিনুল হক রতন, ডা. সাধারণ সম্পাদক তাপস কুমার।
মেহেরপুরে সভাপতি ডা. এমএ বাসার, সাধারণ সম্পাদক ডা. আবু তাহের সিদ্দিক, চুয়াডাঙ্গার সভাপতি ডা. মার্টিন হিরক চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান, নড়াইলে সভাপতি ডা. মনোয়ার হোসেন তাপস, ও সাধারণ সম্পাদক ডা. আলিমুজ্জামান সেতু। বাঘেরহাটে সভাপতি ডা. মোশারফ হোসেন মুক্ত, সাধারণ সম্পাদক ডা. অসিম কুমার জোয়ার্দার।
সাতক্ষীরাতে সভাপতি মনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ছিলেন শামছুর রহমান, রাশেদুজ্জামান, অভিজিৎ রায় ও সুমন কুমার রায়। আর যশোর জেলাতে সভাপতি পদ প্রত্যাশী ছিলেন নাসিম রেজা, একেএম কামরুল ইসলাম বেনু, তৌহিদুল ইসলাম, এমএ বাশার ও ইয়াকুব আলী মোল্লা। সাধারণ সম্পাদক প্রত্যাশী ছিলেন মাহমুদুল হাসান পান্নু, তোহিদুল ইসলাম, ফয়সাল কাদির শাওন, গোলাম মর্তুজা ও ওহিদুজ্জামান ডিটু। তাদের সকলের জীবন বৃত্তান্তÍ ঢাকাতে পাঠাতে বলা হয়েছে। পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হবে।
