নিজস্ব প্রতিবেদক
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচি অব্যাহত রয়েছে। বরেণ্য এই রাজনীতিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে ছয়দিনের কর্মসূচির মধ্যে বুধবার ছিল দোয়া মাহফিল, বস্ত্র ও খাবার বিতরণ।
বাদ জোহর সদর উপজেলা বিএনপির আয়োজনে এনায়েতপুুর ফজলুল উলুম বহুমুখী কওমিয়ী মাদ্রাসায় কোরআন খানি শেষে তরিকুল ইলসামের রূহের মাগফিরাত কামনা করা হয়। পরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার প্রদান করা হয়।
একই সময় যশোর নগর ছাত্রদলের আয়োজনে খুলনা বাস স্ট্যান্ড দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল শেষে কোরআন শিক্ষার্থীদের মাঝে খাবার প্রদান করা হয়।
বাদ মাগরিব শহরের শংকরপুর জিরো পয়েন্ট মোড়ে ৭নং ওয়ার্ড যুব দলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা। উপস্থিত ছিলেন নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, খালিদ বাবু, জেলা বিএনপির সাবেক সদস্য ব্যারিস্টার শেখ আবু মুসা আরিফ, জেলা যুবদলের সদস্য সাব্বির আহমেদ, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শরিফুল হাসান হ্যাট্রিক, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা প্রেসিডিয়াম সদস্য নিজামুদ্দিন অতিম, যুবদল নেতা এসএম মঞ্জুরুল হক সুমন, ছাত্রদল নেতা শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।
এদিকে যশোর নগর স্বেচ্ছাসেবক দল শহরের মনিহার এলাকায় দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করে। নগর যুবদলের আয়োজনে শহরের পৌর উদ্যানের গেট, এমএম কলেজ গেট, ঘোপ বেলতলা, মাহমুদুর রহমান মাধ্যমিক বিদ্যালয়, তেঁতুলতলা, মুজিব সড়ক, শংকরপুর মহিলা মাদ্রসা মাঠ, কোল্ড স্টোরেজ মোড়, সাদেক দারোগার মোড়, চাতালের মোড়, জিরোপয়েন্ট, নীলগঞ্জ, মোল্লাপাড়া টাওয়ারের মোড়, বারান্দিপাড়া শতদল প্রাথমিক বিদ্যালয়, খড়কি হাজামপাড়া, খালদার রোড, রাঙামাটি গ্যারেজ, পুরাতন কসবা, টালিখোলা, কারবালা, ডালমিলসজ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল শেষে দুঃস্থদের মাঝে খাবার প্রদান করা হয়।
দিনব্যাপী সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মো. ইসহক, কাজী আজম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা যুবদলের নির্বাহী সদস্য হাসানুর রহমান মাসুম, নগর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ কায়সার ইস্তি, যুগ্ম-আহ্বায়ক সাব্বির আহমেদ, নিয়াজ মাহমুদ শিশির প্রমুখ।
