নিজস্ব প্রতিবেদক: জনউদ্যোগ ও নারী ফোরাম যশোরের যৌথ উদ্যোগে বুধবার বিকেল সাড়ে ৪টায় দড়াটানা ভৈরব চত¦র থেকে ‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াও’ এই স্লোগান ধারণ করে একটি প্রতিবাদ মিছিল বের হয়। কপালে টিপ পরায় শিক্ষক ড. লতা সমদ্দারকে পুলিশ অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের চেষ্টা করার প্রতিবাদে সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন যশোর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বুলু, বাংলাদেশ মহিলা পরিষদের আইন বিষয়ক সম্পাদক ও নারী ফোরামের সাধারণ সম্পাদক কামরুন নাহান কণা, জনউদ্যোগ সদস্য আফরোজা বেগম, আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার, ক্যাম্পাস থিয়েটার আন্দোলন যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, হিন্দু বিবাহিত নারী তার রীতি অনুযায়ী কপালে টিপ পরে থাকেন। এতে বাধা দেয়া বা টিটকারি করা অথবা তার ওপর কোনো সহিংস আচরণ করা নারীর নিজ পছন্দ মাফিক সাজসজ্জা এবং ধর্মীয় বিশ^াসে আঘাত হানা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি মৌলবাদ ধর্মান্ধ ও নারী স্বাধীনতা বিরোধীদের গভীর ষড়যন্ত্র। এ ধরণের যে কোনো ঘটনা ও আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।