নিজস্ব প্রতিবেদক
সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে ঈদ উপহার বিতরণ করেছে শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। (১০ মার্চ) যশোর জেলায় ছাতিয়ানতলা খাদেমুল ইসলাম এটিমখানায় শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোষাক বিতরণ করা হয়।
আইএফআইসি ব্যাংকের যশোর শাখার মানেজার কাজী মনিরুল ইসলাম এর উপস্থিতিতে উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আশিকুর রহমান তুহিন এবং মাদ্রাসা সুপার জনাব রবিউল হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন যশোর শাখার অন্যান্য।
