নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় যশোরে ৩ জন করোনা পজেটিভ রোগি পাওয়া গেছে। শনিবার ৭ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। এই হিসেবে আক্রান্তের হার দাঁড়িয়েছে ৪০ শতাংশ। আক্রান্ত তিনজনই সদর উপজেলার বাসিন্দা।
এর আগে শুক্রবার আক্রান্ত হয়েছিল ৯৯ জন। এদিন নমুনা পরীক্ষা করা হয় ২৮৭ জনের। গতকাল শনিবার পর্যন্ত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে ২১ জন। এ পর্যন্ত যশোর জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৪৪৯ জন। সুস্থ হয়েছেন ২১ হাজার ৯৯৮ জন এবং মৃত্যু হয়েছে ৫২৩ জনের।