‘নিরাপদ ও মানবিক বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার
কল্যাণ ডেস্ক
সরকার পরিচালনায় ২৬টি অগ্রাধিকার নির্ধারণ করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, ক্ষমতায় গেলে আগামী পাঁচ বছরে এসব অগ্রাধিকারের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনা করা হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। জামায়াত তাদের ঘোষিত ইশতেহারকে অভিহিত করেছে— ‘একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইশতেহার’ হিসেবে।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক দলের নেতা, জ্যেষ্ঠ সাংবাদিক, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইশতেহারের প্রধান অগ্রাধিকারগুলো
-
জাতীয় স্বার্থে আপসহীন রাষ্ট্র গঠন
-
বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ
-
‘ইয়ুথ ফার্স্ট’ নীতিতে যুবকদের ক্ষমতায়ন
-
নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র
-
মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত নিরাপদ বাংলাদেশ
-
প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত রাষ্ট্র
-
প্রযুক্তিনির্ভর স্মার্ট সমাজ ও ব্যাপক কর্মসংস্থান
-
সরকারি চাকরিতে বিনামূল্যে আবেদন ও মেধাভিত্তিক নিয়োগ
-
ব্যাংক ও আর্থিক খাতে সংস্কার, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব অর্থনীতি
-
পিআর পদ্ধতির নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার শক্তিশালীকরণ
-
গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার বিচার
-
জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ ও শহীদ পরিবার পুনর্বাসন
-
কৃষিতে প্রযুক্তি ব্যবহার করে কৃষি বিপ্লব
-
২০৩০ সালের মধ্যে ভেজালমুক্ত খাদ্য নিরাপত্তা
-
‘তিন শূন্য ভিশন’ বাস্তবায়নে সবুজ বাংলাদেশ
-
শিল্পায়ন ও শ্রমিকবান্ধব কর্মপরিবেশ
-
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ
-
সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, সবার নাগরিক অধিকার নিশ্চিতকরণ
-
সার্বজনীন স্বাস্থ্যসেবা ও পর্যায়ক্রমে বিনামূল্যে চিকিৎসা
-
শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার ও বিনামূল্যে শিক্ষা
-
দ্রব্যমূল্যের স্থিতিশীলতা ও মৌলিক চাহিদা নিশ্চিতকরণ
-
যাতায়াত ব্যবস্থায় বিপ্লব
-
নিম্ন ও মধ্যবিত্তের জন্য স্বল্পমূল্যের আবাসন
-
ফ্যাসিবাদের পুনর্জন্ম রোধ
-
সর্বজনীন সামাজিক নিরাপত্তাব্যবস্থা
-
স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কল্যাণরাষ্ট্র গঠন
