নিজস্ব প্রতিবেদক: গতকাল দুই হাজার মোটর শ্রমিককে করোনার প্রথম ডোজ দেয়া হয়েছে। যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সকাল দশটা থেকে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
তিনি বলেন, পরিবহন শ্রমিকরা করোনাকালে সব থেকে বেশি ঝুঁকির মধ্যে থাকে তাই তাদের শতভাগ ভ্যাক্সিনের আওতায় আনতে হবে। একই সাথে সব সময় বিধিনিষেধ মেনে সকল কার্যক্রম পরিচালনা করতে হবে। পরিবিহনে বাধ্যতামূলক সাস্থবিধি মেনে যাত্রী বহন করতে হবে।
টিকা প্রদান কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন বিপ্লব কান্তি সরকার, উপজেলা নির্বাহী অফিসার মুনিম লিংকন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম মিন্টু, সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু, সহসভাপতি আবু হাসান, যুগ্ম সম্পাদক ষষ্টি দত্ত, প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজু , কোষাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ ও কার্যকারি সদস্য মিজানুর রহমান মিজান।