নিজস্ব প্রতিবেদক
রোববার যশোর সদর উপজেলার ৩০ জন প্রান্তিক কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ করেছে রূপালী ব্যাংক এসএমআর রোড শাখা। এতে ব্যাংকের প্রধান কার্যালয়ের কৃষি ও ক্ষুদ্র ঋণ বিভাগের মহাব্যবস্থাপক ইসমাইল হোসেন শেখ প্রধান অতিথি ছিলেন। মাশরুম ও সবজি চাষী এবং ২০ জন ক্ষুদ্র পর্যায়ের গরুছাগল চাষির মাঝে এক লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।
কৃষিঋণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-মহাব্যবস্থাপক আব্দুল বারাকাত, সভাপতিত্ব করেন জোনাল অফিস যশোরের উপ-মহাব্যবস্থাপক প্রকাশ কুমার সাহা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের এমকেরোড কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক শহীদুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক সেলিম রেজা।
