নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার সকালে জয়তী সোসাইটির নিজস্ব মিলনায়তনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে ৪০০ জন দুঃস্থ মায়ের মাঝে মাথাপিছু ১টি করে নতুন শাড়ি, ১০ কেজি চাউল ও ১ কেজি পোলাও চাউল প্রদান করা হয়েছে। জয়তী সোসাইটির ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের নবাগত পুলিশ সুপার রওনক জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, দুর্নীতি প্রতিরোধ কমিটি যশোরের সভাপতি মিজানুর রহমান, ডিভাইন গ্রুপের প্রতিনিধি অ্যাডভোকেট তজিবর রহমান, দৈনিক স্পন্দন এর নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য রাফ্ফাত আরা ডলি। অনুষ্ঠানের শুরুতে জয়তী সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেছা কর্মসূচির কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং জয়তী সোসাইটি ও ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচি নিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস। এছাড়া আরো উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির সকল কর্মী ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংস্থার ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার।
