কল্যাণ রিপোর্ট : ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় শুভ সূচনা করেছে যশোর জেলা। রোববার নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ স্টেডিয়ামে গ্রুপ পর্বেও প্রথম মাচে মাগুরা জেলাকে ১০ উইকেটের পরাজিত করে।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় যশোরের অধিনায়ক সানোয়ার হোসেন রনি। বল হাতে দুর্দান্ত বল করের যশোরের বোলাররা। এখানে সামনে থেকে নেতৃত্ব অধিনায়ক নিজেই। আর তাতে ২৩ ওভার ১ বলে ৭৪ রানে অল আউট হয়ে যায় মাগুরা। দলের হয়ে মাগুরা আরমান ও হাসান লিমন ১০ ছাড়া কেউই দুই অঙ্ক ছোঁয়া রান করতে পারেননি।
যশোরের রনি ৯ ওভারে ২টি মেডেনসহ ১৮ রানে ৪টি, ইয়াসিন ৫ রানে ৩টি ও মেহেদি ২টি উইকেট দখল করে।
৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২ ওভার ২ বলে কোন উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে যশোর। এর মধ্যে ৩৩ রানই আসে অতিরিক্ত থেকে। যশোরের দুই উদ্বোধনী ব্যাটার আসাদুল্লাহ ২৬ ও তরফদার মুসতাসিন ১৭ রান করে।
২৮ ডিসেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ঝিনাইদহ জেলা মুখোমুখি হবে যশোর। দ্বিতীয় লেগে ৩০ ডিসেম্বর ও পহেলা জানুয়ারি ঝিনাইদহের মুখোমুখি হবে।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ