নিজস্ব প্রতিবেদক
ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্যায়ের সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন যশোর। শিরোপা ধরে রাখার মিশনে এবার সেমিফাইনালে থমকে গেছে যশোরের অভিযান। সেমিফাইনালে সাতক্ষীরা জেলার কিশোরদের কাছে ৩৯ রানে হেরে বিদায় নিয়েছে অমিত কুমান নয়নের শিষ্যরা।
মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২১৫ রানের দলগত ইনিংস গড়ে সাতক্ষীরার কিশোররা। মূলত সাতক্ষীরার অভিষেক বিশ^াসের কাছে। অভিষেক খেলেছে ১৪১ রানের দুর্দান্ত ইনিংস। ১৬১ বলের ইনিংসে ছিল ১৮টি চার ও একটি ছয়ের মার। এর পাশে ব্যাট হাতে শাহারিয়ার আহমেদ ৮৬ বলে তিনটি চারে ৩০, পারভেজ হোসেন ৩৯ বলে ২১। অতিরিক্ত হতে সংগ্রহ ১৩ রান। বল হাতে যশোরের সাবিন ওহী ৩৫ রানে দু’টি, একটি করে উইকেট দখল করেন আফিফ হাসান ও ওয়ালিদ।
জবাবে ৪৬ ওভার দুই বলে ১৭৬ রানে গুটিয়ে যায় যশোরের কিশোর ক্রিকেট দলের ইনিংস। যশোরের ব্যাটিং ইনিংসে ফাহিম শাহারিয়ার ১১ বলে দুই, আবু বক্কর ১০ বলে একটি চারে পাঁচ, সাবিন ওহী ৬০ বলে ছয়টি চারে ৩৭, আল জান্নাত ৫৬ বলে দু’টি চারে ২৪, ওয়ালিদ ৪০ বলে একটি চারে ২০, আফিফ হাসান ১৯ বলে নয়, ওমর ফারুক ১৯ বলে একটি চারে আট,আরিয়ান রহমান ২৯ বলে দু’টি ছয়ে ২৪, বিধি রঞ্জন ২৫ বলে নয়, সিয়াম হোসেন আট বলে ছয় ও আদিয়ান হোসেন এক বলে শূণ্য রানে আউট হন। অতিরিক্ত হতে আসে ৩২ রান।
বল হাতে তাবিত সুহেল ৩১ রানে তিনটি এছাড়া একটি করে উইকেট নিয়েছেন প্রনব কুমার, শেখ জুনায়েদ, ফায়জুল্লাহ আলম, আবু ওবায়েদ, পারভেজ হোসেন ও শেখ সেফায়েত উল্লাহ।
