রিপন অটোসের কর্মকাণ্ড প্রশংসা করলেন বক্তারা
নিজস্ব প্রতিবেদক: খেলাধুলায় সব সময়ই যশোর এগিয়ে; যার ধারাবাহিকতায় অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে যশোর দক্ষিণাঞ্চল পর্যায়ে (খুলনা ও বরিশাল বিভাগ) চ্যাম্পিয়ন হয়েছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে হবে। শুধু দক্ষিণাঞ্চল পর্যায়ে না জাতীয় পর্যায়েও যশোরের মান ধরে রাখার জন্য সব সময় চেষ্টা করতে হবে। এজন্য পর্যাপ্ত অনুশীলন ও অধ্যাবসায় জরুরি। শুক্রবার রিপন অটোস স্পোর্টস একাডেমির আয়োজনে দক্ষিণাঞ্চল পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া অনূর্ধ্ব-১৮ যশোর ক্রিকেট দলের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরও বলেন, রিপন অটোস সব সময় যশোরের ক্রীড়া অঙ্গনে ভূমিকা রেখে চলেছে। বিভিন্ন সময় খেলোয়াড়দের আর্থিক সহায়তাসহ খেলার সামগ্রী দিয়েছে। এছাড়াও নিজস্ব উদ্যোগে অনেক মেধাবী গরীব খেলোয়াড়ের লেখাপড়াসহ যাবতীয় খরচ বহন করছে। যার ধারাবাহিকতায় এই প্রথম কোন প্রতিষ্ঠান খেলোয়াড়দের সম্মান জনালো। রিপন অটোসের এমন কর্মকা- সত্যিই প্রশংসনীয়।
সংবর্ধনা অনুষ্ঠানে রিপন অটোস স্পোর্টস একাডেমির সভাপতি রায়হান সিদ্দিকী প্রবালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, যশোর ক্রিকেট ডেভলপমেন্ট কমিটির যুগ্ম সমন্বয়কারী আসাদুল্লাহ খান বিপ্লব, রিপন অটোস স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক এজাজ উদ্দীন টিপু, রিপন অটোসের সত্ত্বাধিকারী আইয়াজ উদ্দীন রিপনসহ খেলোয়াড়রা।