নওয়াপাড়া প্রতিনিধি
অভয়নগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত কাকলী (২৩) গোপালগঞ্জ জেলার সুলতান সাঁই গ্রামের বাসিন্দা। তিনি নওয়াপাড়া পৌরসভার রাজঘাট রাজার মেয়ের মোড়ের শামীম কাজীর স্ত্রী ও দুই কন্যার মা।
নিহত কাকলীর বাবা শাহীন শেখ বলেন, সকাল সাড়ে সাতটায় মেয়ের মৃত্যুর খবর পেয়ে নওয়াপাড়া আসি। তিনি অভিযোগ করেন আমার মেয়ে জামাই শাহীন ও তার পরিবার পরিকল্পিতভাবে কাকলীকে হত্যা করে লাশ ঘরের আড়ায় ঝুলিয়ে রেখে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিতের চেষ্টা করছে।
মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে কাকলীর স্বামী পক্ষের কেউ কিছু বলতে রাজি হননি।
অভয়নগর থানার তদন্ত ওসি মিলন কুমার মন্ডল বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং মৃত্যুর কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
