সুন্দলী (অভয়নগর) প্রতিনিধি: অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে মতিয়ার রহমানকে সভাপতি ও কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করার অনুমোদন দেয়া হয়েছে।
এ উপলক্ষে এক সভা শুক্রবার সন্ধ্যায় ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড যুবলীগ নেতা আমিনুর রহমান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তবিুর রহমান, বাংলাদেশ শ্রমিকলীগের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, নওয়াপাড়া জুট মিলের সিবিএ সভাপতি ও শ্রমিকলীগ নেতা নজরুল ইসলাম সরদার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা পরিতোষ দত্ত, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ মোল্যা, উপজেলা যুবলীগের আহবায়ক তালিম হোসেন, যুগ্ম আহবায়ক অর্যুন সেন, ওয়ার্ড যুবলীগ নেতা কামরুল ইসলাম প্রমুখ। সম্মেলন শেষে আতিয়ার রহমানকে সভাপতি ও কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড যুবলীগের একটি পূর্ণাঙ্গ কমিটি করার অনুমোদন দেয়া হয়।