নিজস্ব প্রতিবেদক
অস্ত্র মামলায় যশোরের শার্শা এলাকার চিহ্নিত সন্ত্রাসী লিটন মাহমুদের ১৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার (১৮ মে) অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এই রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি লিটন শার্শার দক্ষিণ বুরুজবাগান গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি সৈয়দ রুহুল কুদ্দুস কচি।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৫ সালের ১৫ জানুয়ারি বিকেলে শার্শা থানা পুলিশ লিটনের বাড়িতে অভিযান চালায়। এসময় তার ঘর থেকে একটি রাইফেল ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় শার্শা থানায় মামলা করেন এসআই মেহেদী হাসান। মামলাটি তদন্ত করে এসআই আইনুদ্দিন বিশ্বাস আসামি লিটনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল রোববার আসামি লিটনের উপস্থিতিতে বিচারক অস্ত্র রাখার অপরাধে ১০ বছর ও গুলি আইনের ধারায় আরও সাত বছর সর্বমোট ১৭ বছরের কারাদণ্ডের আদেশ দেন। পরে লিটনকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
সর্বশেষ
- ৫ মাসেই মিষ্টির সংসদ-যাত্রার ইতি!
- জাবির হোটেলে আগুন-লুটপাটের মামলায় তদন্তে শনাক্ত হয়নি কেউ
- স্বপ্ন ছুঁয়ে বিশ্বমঞ্চে যবিপ্রবি
- যশোরে টিসিবির পণ্যে মানের হরিলুট!
- ‘ক্লিন হার্ট’ নিয়ে সরকারের সিদ্ধান্ত স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- রাত হলেই আতঙ্কের নাম ‘বারিক লাল’!
- হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক
- বর্ষায় ভাঙে সড়ক, সংস্কারে ঝরে কোটি টাকা!
