নিজস্ব প্রতিবেদক
অ্যাবাকাস সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচ দুটিতে জয় পেয়েছে স্মার্ট হাশিমপুর ও এইচবি ফুটবল একাদশ।
যশোর সদরের হাশিমপুর স্কুল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে স্মার্ট হাশিমপুর টাইব্রেকারে ১-০ গোলে স্বপ্ন দেখোকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ভাবে শেষ হয়। একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে এইচবি ফুটবল একাদশ ৩-০ গোলে সিক্স আন্ডার গ্রাউন্ডকে পরাজিত করে। বিজয়ী দলের রিয়াদ, সজীব ও আকাশ গোল তিনটি করেন।
অ্যাবাকাস সফট বিডি লিমিটেডের পৃষ্টপোষকতায় বন্ধন ফুটবল কোচিং সেন্টার এ টুর্নামেন্টের আয়োজন করছে। নক আউট ভিত্তিক এ টুর্নামেন্টে ১৬টি দল অংশ গ্রহণ করছে।
এর আগে প্রধান অতিথি ইছালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌসি ইয়াসমিন টুর্নামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন। উপস্থিত ছিলেন আব্দুল গফুর, সিরাজুল ইসলাম, ফখরুদ্দিন বিশ^াস, আজহার মোল্লা, মোস্তাফিজুর রহমান বাবু, বন্ধন ফুটবল কোচিং সেন্টারের কোচ জিল্লুর রহমান, অ্যাবাকাস সফট বিডি’র চেয়ারম্যান জহির ইকবাল নান্নু প্রমুখ।
