কল্যাণ ডেস্ক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানির (এসটিসি) চেয়ারম্যান মোহাম্মদ কে. আল ফয়সালের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে কোম্পানির হেড অফিসে শনিবার বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে সৌদি টেলিকমিউনিকেশন কোম্পানি প্রধান নির্বাহী কর্মকর্তাসহ এসটিসি কোম্পানি ও এসটিসি পে এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকের সময় তারা উভয় দেশের বিভিন্ন বিষয়, বিশেষ করে উদীয়মান টেলিকমিউনিকেশন এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসব খাতে গবেষণা, উন্নয়ন ও প্রযুক্তি উদ্ভাবন এবং নলেজ শেয়ারিং বিষয়ে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
আইসিটি প্রতিমন্ত্রী বাংলাদেশের আইসিটি ও টেলিকমিউনিকেশন খাতের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে চেয়ারম্যানকে অবহিত করেন।
পরে প্রতিমন্ত্রী এসটিসির চেয়ারম্যানকে পাটের নৌকা উপহার দেন।
আরও পড়ুন: ইংল্যান্ড দেড় শ শতাংশ বিদ্যুতের দাম বাড়িয়েছে, আমরা সেই পর্যায়ে যাইনি: প্রধানমন্ত্রী
