নিজস্ব প্রতিবেদক
ধর্ম পরিবর্তনের কঠিন সিদ্ধান্তের জেরে পারিবারিক ও সামাজিক বঞ্চনার শিকার হওয়া শাহরিয়ার দীপু আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সুদূর ভেলোরের সিএমসি-তে জরুরি কিডনি অপারেশনের জন্য যখন তাঁর পাঁচ লক্ষ টাকার প্রয়োজন, ঠিক সেই মুহূর্তে যশোর জেলা প্রশাসন, স্থানীয় সুধীজন ও জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু’র সম্মিলিত সহায়তায় তাঁর চিকিৎসার পথ সুগম হলো।
ত্রিশ বছর আগে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হওয়ার ‘অপরাধে’ তাঁর নিজের পরিবার-ভাই-বোন-সবাই তাঁকে ত্যাগ করেছিলেন। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে দীর্ঘকাল ধরে তিনি একাকী, নিরুপায় জীবনযাপন করছিলেন। কিন্তু ভাগ্য তাঁর ওপর আরও কঠিন পরীক্ষা নিয়ে আসে। সম্প্রতি তিনি মর্মান্তিক কিডনি রোগে আক্রান্ত হন, যার ফলস্বরূপ তাঁর জীবন বাঁচাতে দ্রুত ভেলোরের সিএমসি-তে প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে অপারেশন প্রয়োজন।
যখন ভালোবাসার সব দরজা বন্ধ ছিল, তখন মানবতার দুয়ার খুলে দেন যশোরের জেলা প্রশাসক, যিনি ব্যক্তিগতভাবে ২০ হাজার টাকা অনুদান দিয়ে প্রথমে সাহায্যের হাত বাড়িয়ে দেন। জাগরণী চক্র ফাউন্ডেশনসহ আরও অনেক হিতেশীদের আর্থিক সহায়তার পরও চিকিৎসার ব্যয়ের ঘাটতি ছিল ২ লক্ষ ২০ হাজার টাকা।
এই কঠিন সময়ে জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সোমবার (৬ অক্টোবর) অবশিষ্ট ঘাটতি ২ লক্ষ ২০ হাজার টাকা নগদ প্রদান করে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সম্পূর্ণ অর্থ সংস্থান নিশ্চিত করেন। এই বিশাল ও নিঃস্বার্থ অনুদান শাহরিয়ার দীপুর জীবন রক্ষার ক্ষেত্রে এক চূড়ান্ত ভরসা যোগাল। প্রার্থনা করা হচ্ছে, চিকিৎসা শেষে শাহরিয়ার দীপু যেন তাঁর ঘরে হাসিমুখে ফিরে আসেন।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
