নিজস্ব প্রতিবেদক
বিদেশ প্রত্যাগত কর্মীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোরে ক্ষুদ্রঋণ সহায়তা প্রকল্পের অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে যশোর কালেক্টরেট সভা কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক ড. এটিএম মাহবুব উল করিম।
যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
যশোর ওয়েল ফেয়ার সেন্টারের সহকারী পরিচালক ফসিউল আলমের সঞ্চালনায় সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে বিদেশ ফেরত অভিবাসীদের আত্মকর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণদান কার্যক্রম চালানোর পরামর্শ দেওয়া হয়।
