নিজস্ব প্রতিবেদক
যশোরে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের দায়ে ১৭টি মিটারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় শহরের ষষ্ঠীতলা বসন্ত কুমার রোড ও বেজপাড়ার সাদেক দারোগার মোড়ে যশোর বিদ্যুৎ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার মৌসুমীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩টি বাসা বাড়ি থেকে ১৭ টি অবৈধ মিটারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ও মিটার গুলো জব্দ করা হয়েছে। পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় এনে জেল জরিমানা করা হবে।
এ সময় ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী শামসুজ্জোহা কিরণ বলেন, শহরের বিভন্ন এলাকায় অবৈধ উপায়ে কয়েকটি বাসা বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শহরের তিনটি বাড়ি থেকে মোট ১৭ টি মিটারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরমধ্যে শহরের ষষ্ঠীতলা বসন্ত কুমার রোড এলাকার নওরেজ আলী বাবুলের বাসা বাড়িতে মোট ১৪টি মিটারে সংযোগ লাইন ছিলো। যার ১৩টি সংযোগের প্রতিটি সংযোগে একাধিক অবৈধ উপয়ে বিদ্যুৎ ব্যবহার করছিলেন। একই এলাকার টিংকু নামে অপর জনের বাসায় পাঁচটি সংযোগ থাকলেও তিনটি সংযোগ থেকে অবৈধ উপয়ে লাইন টেনে বিদ্যুৎ ব্যাবহার করছিলেন। এছাড়াও শহরের বেজপাড়ার সাদেক দারোগার মোড়ের জহির মাহমুদ লেলিনের বাসায় মোট ১৩টি বিদ্যুৎ সংযোগ রয়েছে। তার মধ্যে একটি মিটারের গোড়া থেকে অবৈধ উপায়ে লাইন নিয়েছিলেন। আদালত অবৈধ সংযোগ বিছিন্ন এবং মিটারগুলো জব্দ করে। পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন, যশোর বিদ্যুৎ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার মৌসুমী। তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। অবৈধ উপয়ে বিদ্যুৎ ব্যবহার করলে তাকে আইনের আওতায় এনে জেল জরিমানা করা হবে।
অভিযানে উপস্থিত ছিলেন, ওজোপাডিকোর উপসহকারী প্রকৌশলী মিল্টন হোসেন, তোফাজ্জল হোসেন, মুরারি মোহন ও সঞ্জয় কুমারসহ প্রশাসন এবং আজোপাডিকোর কর্মকর্তা-কর্মচারীরা।
