নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২২ উদযাপন উপলক্ষে জয়তী সোসাইটির ৫৪টি সংগঠন নিজ নিজ এলাকায় পক্ষকাল ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করছে। কর্মসূচির শেষ দিন শনিবার জয়তী সোসাইটি পরিচালিত সংগঠনের আয়োজনে চুড়ামনকাটি বাজারে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান দাউদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শামসুল আলম, চুড়ামনকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, কাশিমপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান শাহিদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবুল কাশেম, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন জয়তী সোসাইটির চুড়ামনকাটি শাখার সংগঠক শাহানাজ আক্তার।
এদিন বিকালে বারীনগরে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন হৈবৎপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বেবি শেলি। বারীনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহাজান আলী, সাদেক আলী, সিরাজুল ইসলাম এবং জেলা মৎসজীবী লীগের সভাপতি আবু তোহা। মানববন্ধনে সভাপতিত্ব করেন শাহিনুর পারভীন।
শংকরপুরে পরশমনি মহিলা উন্নয়ন সংগঠন ও সুবর্ণ মহিলা উন্নয়ন সংগঠনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শংকরপুর সিডিসি কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন মুরাদ হোসেন ও রবিউল ইসলাম। সভাপতিত্ব করেন পরশমনি মহিলা উন্নয়ন সংগঠনের সভাপতি আনোয়ারা বেগম।
কারবালা রোডে অনুষ্ঠিত মানববন্ধন প্রভাতী, সততা ও পাথেয় মহিলা উন্নয়ন সংগঠন আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন জয়তী সোসাইটির ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচির সদস্য কাজী লুৎফুন্নেছা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মণিরামপুর ডিগ্রি কলেজের প্রভাষক ফিরোজা বুলবুল কলি। সভাপতিত্ব করেন প্রভাতী মহিলা উন্নয়ন সংগঠনের সভাপতি জেসমিন হোসেন।