ক্রীড়া প্রতিবেদক: যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের তৃতীয় ম্যাচে জয় পেয়েছে আরএন রোড ক্রীড়া চক্র। বৃহস্পতিবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা ৬ উইকেটে রাইজিং স্টারকে পরাজিত করে।
রাইজিং স্টার প্রথমে ব্যাট করে ৪৪ ওভার ২ বলে ১২১ রান করতে পারে। পরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে আরএন রোড ক্রীড়া চক্র।
ব্যাট হাতে রাইজিং স্টারের রিয়ায় ২৮, রাহুল ১৯ ও সোহান ১৪ রান করে। বল হাতে আরএন রোড ক্রীড়া চক্রের রয়েন ২২ রানে ৪টি, আমিনুর ৯ রানে ৩টি উইকেট দখল করেন।
আরএন রোড ক্রীড়া চক্রের ব্যাট হাতে রয়েন ৪০, তামিম ও আমিনুর ২৩ রান করেন।
রাইজিং স্টারের বল হাতে মতিন ২৭ রানে ৩টি উইকেট দখল করেন।