নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী আরবপুর ইউনিয়নে মতবিনিময় করেছেন। রোববার বিকেলে বড় ভেকুটিয়া গ্রামের বকুলতলা বাজারে স্থানীয় নেতৃবৃন্দের সাথে তিনি মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মিঠু, সদর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান শহীদ, সাবেক সদস্য রোস্তম আলী, আরবপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মীর ফিরোজ, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামির বিশ্বাস, সাধারণ সম্পাদক মীর আক্কাস আলী, ভেকুটিয়া সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি উজ্বল কুমার বিশ্বাস, সংরক্ষিত মহিলা মেম্বার শাহিদা বেগম প্রমুখ।
