বিনোদন ডেস্ক
হুট করেই ইনস্টাগ্রাম থেকে চলে গিয়েছিলেন ব্রিটনি স্পিয়ার্স। এতে লঙ্কাকাণ্ড বাধিয়ে দিয়েছিলেন ভক্তরা। এমনকি তার বাসায় পুলিশ পাঠিয়ে দিয়েছিলেন। যদিও তাতে খুব মন খারাপ করেছেন এই পপ তারকা। কেন ইনস্টাগ্রাম থেকে চলে গিয়েছিলেন তার কারণ জানালেন সম্প্রতি।
চলতি সপ্তাহের প্রথম দিকে হঠাৎ করেই ইনস্টাগ্রাম থেকে লাপাত্তা ব্রিটনি। তাতে বেশ উদ্বেগ দেখা যায় তার ভক্তকুলের মাঝে। সব ঠিকঠাক চলছে কি না, এটা যাচাই করতে তারা পুলিশ পাঠিয়েছিলেন ব্রিটনির বাসায়। তাতে এই শিল্পী খুব একটা খুশি হননি। পুরো ব্যাপারটি নিয়ে টুইটারে তার অবস্থান জানালেন এই শিল্পী।
রাখা ভালো, এবারই প্রথম নয়। হরহামেশাই ইনস্টাগ্রাম থেকে পালিয়ে যান এই গায়িকা। টুইটারে দেয়া ভিডিওতে তিনি বলেছেন তার মানসিক স্বাস্থ্য নিয়েও। ২৮ জানুয়ারি ব্রিটনি জানান, তার শরীর সুস্থ। যোগব্যায়াম ও শরীরচর্চা করছেন।
পরে ইনস্টাগ্রাম ছাড়ার কারণ জানিয়ে বলেন, ‘আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিলাম। কারণ অনেক মানুষ বলেছিল, আমি নাকি দেখতে নৃত্যরত গাধার মতো। সত্যিকথা বলতে, আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করি। কিন্তু মানুষ সবার সামনে এভাবে আমাকে নিয়ে বলে, যা আমার হৃদয় ভেঙে দিয়েছে।’
বাসায় পুলিশ পাঠানোতেও ক্ষেপেছেন এই তারকা। তার ভাষ্য, ‘আমি আমার ভক্তদের শ্রদ্ধা করি। কিন্তু যারা পুলিশ পাঠিয়েছে, তারা প্রকৃত ভক্ত নয়।’
ব্রিটনি ওই ভিডিও শেষ করেন এটা বলে, ‘আমি বেঁচে আছি, সুখে আছি, স্বাস্থ্যও ঠিক আছে। একটা নতুন দিন শুরু করার জন্য প্রস্তুত, প্রস্তুত একটা নতুন সকালের জন্য। আমার প্রকৃত ভক্তদের মঙ্গল হোক।
আরও পড়ুন: দরিদ্র বাবার হাত ধরে হানিফ চক্কর দিয়েছেন নৃত্যমঞ্চে, আজ তাঁর কত্থকসন্ধ্যা ছায়ানটে
