নিজস্ব প্রতিবেদক : ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলার উদ্যোগে আজ ২৬ মার্চ শনিবার সকাল ১০টায় নিজস্ব মিলনায়তনে “স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানটি ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলার উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল হেড খুলনা ফকির আক্তারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি ফারাজি আহমেদ সাঈদ (বুলবুল) ও মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড অফিসার মুহাম্মদ আবদুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাক দেন। আর এই ডাকেই বাংলার আপামর জনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দীর্ঘ নয় মাস সংগ্রামের মাধ্যমে বিজয় নিশ্চিত করেন। এই যুদ্ধে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হয়। যেসকল বাঙালি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা কখনো জীবনের মায়া করেননি । তারা জীবিত হয়ে বেঁচে আসবেন এটাও কখনো চিন্তা করেননি। মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে যে সকল মুক্তিযোদ্ধার জীবিত অবস্থায় ফিরে এসেছেন তারা আজ বাঙ্গালী জাতীর অহংকার। বঙ্গবন্ধুর রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে এবং দেশ এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।