নিজস্ব প্রতিবেদক
শুক্রবার যশোরের মনিহার বিজয় চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার জেলা সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
জেলা সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান নাহিয়ান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মিয়া আব্দুল হালিম, সেক্রেটারি মাওলানা শোয়াইব হোসেন, প্রচার-দাওয়াহ বিষয়ক সম্পাদক ও ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি কামরুজ্জামান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ সহিদুল ইসলাম গাজী, ইসলামী আন্দোলন পৌর শাখার সভাপতি আব্দুর রহিম, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আবুল বাশার, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখা সভাপতি মাওলানা আব্দুল হালিম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ ফয়েজ গাজী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ শাকিল আহমেদ, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ আলাউদ্দীন মাহমুদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ হাসিবুর রহমান, অর্থ ও কল্যাণ সম্পাদক রফিকুল হক রিফাত, প্রকাশনা ও দফতর সম্পাদক রেজওয়ান আহমেদ, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আব্দুর রউফ, কওমী মাদরাসা সম্পাদক মুহাম্মাদ আরিফ বিল্লাহ, আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মাদ উসামা বিন কামাল, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ আব্দুর রহমান সামাউন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ মাসুদুর রহমান, কার্যনির্বাহী সদস্য মুহাম্মাদ ইমরান হোসাইন প্রমুখ।
