নিজস্ব প্রতিবেদক: ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতার দক্ষিণাঞ্চলের (খুলনা ও বরিশাল বিভাগ) রানার্সআপ হয়েছে যশোর। যশোরকে দুই উইকেটের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মেহেরপুর জেলা।
বৃহস্পতিবার পিরোজপুর জেলা স্টেডিয়ামে যশোরের দেয়া ২২২ রানে লক্ষ্য দুই উইকেট ও ৫ বল হাতে রেখে পেরিয়ে যায় মেহেরপুর।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় যশোরের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ব্যাট করতে নেমে দারুণ শুরু করে যশোরের দুই ওপেনার তামিম ও সোহানুর রহমান। ১৪ ওভার ৩ বল স্থায়ী জুটিতে দুজনে যোগ করেন ৪৬ রান। সোহানুর ১২ রানে ফিরলে ভাঙ্গে এই জুটি। এরপরই শতক ছাড়ানো জুটি গড়েন তামিম ও আদ্রিব জামান বর্ণ। দুজন স্কোর বোর্ডে জমা করেন ১৩৩ রান। শতক জুটি গড়ার সাথে আদ্রিব জামান বর্ণ হাফ সেঞ্চুরি ও তামিম সেঞ্চুরি পূর্ন করে। বর্ণ ৯৫ বলে ৭ চারে ৫৭ রান করে থামলেও অপরাজিত ১১৭ রান করে মাঠ ছাড়ে। তামিমের ১৫০ বলের ইনিংসে ১৩টি চার ও ৩টি ছয়ের মার। এরপাশে মুন হোসেন ৯ বলে দুই চারে ১৬ ও রাহুল হোসেন ৩ বলে ৮ রান করে। মেহেরপুরের মহিউদ্দিন ৩৩ রানে ২ দুই উইকেট দখল করে।
বল হাতেও দারুন শুরু করে যশোর। ২৪ রানেই ওপেনিং জুটিকে বিছিন্ন করে দেয় বাঁহাতি পেসার রাহুল হোসেন। তবে এক প্রান্ত আগলে রাখে ওপর ওপেনার হাসিবুল ইসলাম। অল্পের জন্য মিস করেছে সেঞ্চুরি। দলের ষষ্ঠ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরার আগে হাসিবুল ১২১ বলে করে ৯০ রান। মূলত হাসিবুল এই ইনিংসই ম্যাচ থেকে ছিকটে দেয় যশোরকে। এছাড়া মেহেরপুরের পারভেজ মোশারফ ৩৭ ও শাহানুর রহমান ২০ রান করে। মেহেরপুরের ইনিংসে অতিরিক্ত থেকে জমা হয় ৩৮ রান। এর মধ্যে ২৩রানই এসেছে ওয়াইড থেকে।
বল হাতে যশোরের সজল ৬ ওভার ২ বল করে ২৫ রানে ৪টি, তামিম, রাহুল হোসেন, সানোয়ার হোসেন ও হাসান সৌরভ ১টি করে উইকেট দখল করে।